পৃথক ঘটনায় তিন খুন

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:০৪
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামে গত শুক্রবার রাত ২টায় আব্দুল খালেক (৪২) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই ইমরুল হোসাইন জানান, গরমের কারণে তিনি বাড়ির উঠানে ঘুমিয়েছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। রাতেই লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়। বগুড়ায় মাদক ব্যবসায়ী খুন বগুড়া সদর থানা এলাকায় গত শুক্রবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন (২৪) নামে এক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, নিহত খোকন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। কয়েকদিন আগে ফেন্সিডিলসহ পুলিশ তাকে গ্রেফতার করে। শহরের চকসূত্রাপুর যুবদল কর্মী ইমরান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সে। কাহালুতে মহিলার লাশ উদ্ধার বগুড়ার কাহালু উপজেলা আখুনজা গ্রামে গতকাল শনিবার সকালে অজ্ঞাত পরিচয় (৪৩) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিলার গায়ে নেভি ব্লু এপ্রোন ও হলুদ রঙ্গের শাড়ি ছিল। তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা হয়েছে।