ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের পিস্তল চুরি হয়ে যাওয়ায় অসাবধানতা ও কর্তব্য অবহেলার দায়ে এস,আই মোস্তফাকে সাময়িক বরখাস্ত করেছে র্কৃতপক্ষ। গতকাল শনিবার ওসি রূপক কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য জানান। গত বৃহস্পতিবার রাত থেকে পরদিন শুক্রবার সকাল ১০টার মধ্যে কোন এক সময়ে টি,এন্ড,টি পাড়াস্থ এস,আই মোস্তফার বাসা থেকে তার সরকারি পিস্তলটি চুরি হয়ে যায় । ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পি,পি,এম শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে অসাবধানতা ও কর্তব্য অবহেলার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করে নবীনগর থেকে ক্লোজ করে ব্রাহ্মণবাড়িয়া পাঠিযে দেয়ার নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন,ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
