মশিন্দা শিকারপাড়া ফাযিল মাদ্রাসা উপজেলায় শীর্ষে

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:০৫
এবারের দাখিল পরীক্ষায় মশিন্দা শিকারপাড়া মডেল ফাযিল মাদ্রাসা গুরুদাসপুর উপজেলার শীর্ষে রয়েছে। ৩১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৩ জন এ+, ২৪ জন এ, ৩ জন এ- পেয়ে শতভাগ পাস করেছে।। অধ্যক্ষ মোহাম্মদ লুত্ফর রহমান জানান, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের এ প্রতিষ্ঠানটিতে সরকারি অনুদান নেই বলেই চলে। নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক চেষ্টায় ভালো ফলাফল অব্যাহত রয়েছে।