চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় গত শুক্রবার গভীর রাতে ডাকাতের গুলিতে রুবেল (২৫) নামে একজন সিএনজি অটোরিকশা চালক নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার ভোরে মোহাম্মদ আজাদ (৩০) ও মোহাম্মদ সেলিম (৩২) নামে দুইজনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ১০ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও ডাকাতি ৮হওয়া মোবাইল ফোন উদ্বার করে।
এলাকাবাসী জানান, রাত দেড়টায় ২০/৩০ জনের ডাকাত গ্রাম প্রবেশ করে। গ্রামের কাইয়ুম ও জালাল নামে দুই যুবককে ডাকাতরা মারধর করে হাত পা বেঁধে ফেলে রাখে এবং মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় শহরের স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করে গ্রামের রাস্তায় যাওয়ার পথে সশস্ত্র ডাকাতরা জোরপূর্বক অটোরিকশা থামিয়ে চালক রুবেলকে গুলি করে হত্যা করে। লোকজনের চিত্কারে গ্রামের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ব্যাপারে রাঙ্গুিনয়া থানায় মামলা হয়েছে। নিহত অটোরিকশা চালকের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
