পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
পলাশবাড়ীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে এলাকাবাসী ধর্ষককে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামে বাবার বাড়িয়ে বেড়াতে আসেন ওই গৃহবধূ। এই সুযোগে একই ইউনিয়নের কিশামত চেরেঙ্গা গ্রামের আবুল কালামের ভার্সিটি পড়ুয়া ছেলে সবুজ মিয়া (২২) শুক্রবার রাতে তাকে ধর্ষণ করে। এ সময় চিত্কার শুনে স্থানীয়রা ধর্ষক সবুজ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান এঘটনায় মামলা হয়েছে।
