সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫৩

ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়, প্রতি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্র চালুসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখা জেলা শহরের স্টেশন রোডে রবিবার এই মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ।