মুক্তিপণের দাবি

সুন্দরবনের হাড়বাড়িয়া থেকে অর্ধশত জেলে অপহূত

আপডেট : ২৫ মে ২০১৪, ০০:০৮
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অর্ধশত জেলেকে অপহরণ করেছে বনদুস্য আওয়াল ওরফে ছোট বাহিনী। মংলার কালিকাবাড়ি গ্রামের জেলে সমির মণ্ডল জানান, গত শুক্রবার রাতে হাড়বাড়িয়া এলাকায় প্রায় শতাধিক জেলে মাছ শিকার করছিল। এ সময় বনদস্যু আওয়াল বাহিনী ওই জেলেবহরে হামলা চালিয়ে মাছ-জাল লুট করে নেয়। মুক্তিপণের দাবিতে সমির মণ্ডলসহ ওই জেলেদেরকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল শনিবার ভোরে দস্যুরা জেলে সমির মণ্ডলকে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা মূল্যের বাজার নিয়ে যাওয়ার জন্য স্থলে ছেড়ে দেয়। এদিকে জেলে অপহরণের বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) জোনাল কমান্ডার মেহেদি মাসুদ জানান, তারা অপহূত জেলেদের উদ্ধারে ইতিমধ্যে ওই এলাকায় অভিযান শুরু করেছে।