জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে মানিকগঞ্জে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
কবি পত্নী প্রমীলার জন্মস্থান শিবালয় উপজেলার তেওতা গ্রামে গতকাল রবিবার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, ইউএনও একেএম গালিভ খান, নজরুল গবেষক কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, টিমোনী খান রিনো, ডাঃ মোক্তাদির, তেওতা একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, নজরুল প্রমীলা ইনস্টিটিউট সভাপতি সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সম্পাদক শহিদুল ইসলাম, নজরুল-প্রমীলা পরিষদ মানিকগঞ্জ জেলা সভাপতি মোজাম্মেল হোসেন বাবর, সম্পাদক করবী আহম্মেদ বিউটি, অজয় চক্রবর্তী, সাইফুল ইসলাম খান, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম।
