পৃথক দুর্ঘটনায় নিহত তিন জন

আপডেট : ২৫ মে ২০১৪, ২১:২৫
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় তিন জন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। হাজীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আজিজ কয়ালবাড়িতে বিদ্যুত্স্পৃষ্টে ইব্রাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার টোরাগড় কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ চলছিল। বিল্ডিংয়ের চারপাশে চোরের উপদ্রব কমাতে বিদ্যুতের তার রাখা হয়েছিল। খেলা করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু হয়। লংগদুতে হাতির আক্রমণে একজন নিহত রাঙ্গামাটির লংগদু উপজেলার রাঙ্গীপাড়ার ফরেস্ট এলাকায় বন্যহাতির আক্রমণে গত শনিবার রাতে মো. ফরিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বগাচত্বর ইউপি চেয়ারম্যান আব্দুল গাফফার ভুঁইয়া জানান, রাতের বেলায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় একদল বন্যহাতি কবলে পড়ে ফরিদ মিয়া। হাতির দল তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে। নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাপাং গ্রামে গতকাল রবিবার পানিতে ডুবে রেয়াজউদ্দিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।