বাঞ্ছারামপুরে নজরুলের জন্ম জয়ন্তী উদযাপিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা প্রতিতী সংগীত নিকেতনের উদ্যোগে গতকাল রবিবার সংগঠন প্রাঙ্গণেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে অধ্যক্ষ আবু হানিফের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দুদ মিয়া, প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, প্রতিতী সংগীত নিকেতনের ম্যানেজিং ডাইরেক্টর ও যুগান্তর প্রতিনিধি আশেক এমরান, প্রফেসর চান মিয়া সরকার, সাংবাদিক আলমগীর হোসেন আলোচনায় অংশগ্রহণ করেন।
নেত্রকোনায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা বিএনপি’র উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, আবু তাহের তালুকদার, হায়দার জাহান চৌধুরী, আব্দুল মান্নান তালুকদার, মজিবুর রহমান খান, ইমরান খান চৌধুরী, ছাত্রদল সভাপতি এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক চেয়ারম্যান শরীফ হায়দার খান পাঠান মনি, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম খোকন, খালিদ সাইফুল্লাহ মুন্না ও আনোয়ার পরভেজ প্রমুখ।
ঝিনাইগাতীতে নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নন্দীনি সাহিত্য সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার জাতীয় কবি নজরুল ইসলামের ১১৫তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাজেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, শিক্ষক হারুন-অর-রশিদ, শিক্ষক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
দুর্গাপুরে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপিত
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দুর্গাপুর উপজেলা সংসদ ও সুসং সাংস্কৃতিক সংঘের যৌথ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালন করা হয় গতকাল রবিবার। উদীচী দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি ধ্রুব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্ল¬াহ্ হক, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাবেক প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন কাজল, সুসং সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সাহা, উদীচীর সাধারণ সম্পাদক শামছুল হক, কবি সারোয়ার হোসেন, আদিবাসী নেতা স্বপন হাজং প্রমুখ।
মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মানিকগঞ্জ প্রতিনিধি \ গতকাল রবিবার বেলা ১২ ঘটিকার সময় মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ২২ মে ২০১৪ ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নাগরিক সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ জামিলুর রশিদ খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রায়হানউদ্দিন টিপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফ ফেরদৌস, ছাত্রদল নেতা রফিকউদ্দিন ভূঁইয়া হাবুসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতা।
স্বরূপকাঠিতে কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল রবিবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে নজরুল সংগীত,কবিতা আবৃতি ও নৃত্যে প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে প্রধান শিক্ষক মো. শহিদ চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি স্বরূপকাঠি কলেজের সাবেক অফিসার ইন চার্জ অধ্যাপক মো. ফজলুল হক,ম্যানেজিং কমিটির সদস্য কাজি মো. সালেক,সিনিয়র শিক্ষক ধীরেন হালদার,সুষেন চন্দ মন্ডল ও শিক্ষার্থী সাদিয়া আফরিন প্রমুখ।
গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
গাজীপুর প্রতিনিধি\ কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি। গতকাল রবিবার জেলা শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ ীয় সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা ডাঃ মাজহারুল আলম, সাখাওয়াত্ হোসেন সবুজ, জয়নাল আবেদীন তালুকদার, সৈয়দ হাসান সোহেল, ওসমান আলী, আতাউর রহমান মোল্লা, মাহমুদ হাসান রাজু প্রমুখ।
চুয়াডাঙ্গায় সাংবাদিক হত্যার প্রতিবাদে স্মারকলিপি
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ৩ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচীর শেষ দিন গতকাল রবিবার স্থানীয় সাংবাদিকবৃন্দ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় তথ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। এর আগে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ চুয়াডাঙ্গা প্রেসক্লাবে মিলিত হয়ে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে একত্রে জেলা প্রশাসকের অফিসে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে। একই সময়ে জেলা প্রশাসককেও স্মারকলিপির কপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের অফিসে গিয়ে পুলিশ সুপারকে একই স্মারক লিপি প্রদান করা হয়।
নারায়ণগঞ্জের মাদক বিরোধী অভিযান ৬ জনের সাজা
নারায়ণগঞ্জ \ নারায়ণগঞ্জের ক্রাইমজোন ফতুল্লার চাঁনমারী বস্তিতে রোববার মাদক বিরোধী অভিযানে ৬জন নারী-পুরুষকে সাজা এবং ১২টি মাদক বিক্রির ঘর উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর ইউএনও গাউছল আযম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব উদ্দিন, ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান, মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলামের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। মাদক সেবন ও বিক্রির দায়ে আফসার আলী (৪৫), আলতাফ হোসেন (৩৫), লালন মুন্সিকে (৩০), ফাতেমা (২৫), ফাতেমা (২২) ও মুক্তি বেগমকে (২৮) ৬মাস করে সাজা এবং মাদক ব্যবসায়ী রাজুর ২টি, মোহন’র ২টি, বাবু’র ১টি এবং বিপ্লবের ৭টি ঘর উচ্ছেদ করা হয়েছে।
সুন্দরবনে অপহূত ৫০ জেলে ছাড়া পেয়েছে
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে বনদস্যু আউয়াল ওরফে ছোট ভাই বাহিনীর হাতে অপহূত ৫০ জেলের অধিকাংশই লোকালয়ে ফিরে এসেছে।
কোস্টগার্ড পশ্চিম জোন’র (মংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার আলাউদ্দিন নয়ন গত রবিবার জানান, কোস্টগার্ড সদস্যদের অভিযানের মুখে দস্যুরা অপহূত সকল জেলেকে ছেড়ে দিয়েছে। গত শুক্রবার রাতে এবং শনিবার ভোরে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় জেলেরা মাছ আহরণকালে আউয়াল ওরফে ছোট ভাই বাহিনীর দস্যুরা সেখানে হামলা চালিয়ে মুক্তিপনের দাবিতে ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
মহাদেবপুরে কারিতাসের তিন দিনব্যাপী কর্মশালা
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন কারিতাসের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি হল রুমে গত ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কারিতাসের সিডিও হোসান্না হাঁসদা, আদিবাসী সমন্বয় পরিষদের সম্পাদক মি. লুইস টুডু, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপংকর লাকড়া, দৈনিক ইত্তেফাক ও উত্তরকোণ প্রতিনিধি আজাদুল ইসলাম আজাদ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গ্রামের আদিবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মেহেরপুরে একই রাতে ৪ বাড়িতে ডাকাতি
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে গত শনিবার একই রাতে ৪ বাড়িতে ডাকাতি হয়েছে। ১০/১২ জনের সশস্ত্র ডাকাত গভীর রাতে গ্রামের কুরবান আলি, মনসুর আলি, মালেক আলি ও সুমারুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গৃহকর্তাসহ সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেদম মারধর করে। আনুমানিক ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের বোমা হামলায় এক গৃহকর্তা আহত হয়।
সাতক্ষীরায় চার মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক চার মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ রায় প্রদান করেন। সাতক্ষীরা সদর থানার এসআই আব্দুল হালিম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আশরাফুল হকের নেতৃত্বে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যাবসায়ীকে আটক করে। আমিরুল ইসলামকে ১ বছর, রবিউল ইসলামকে ১ বছর, শামীম আলমকে ৪ মাস ও তারক ঋষিকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাজেট ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের ৩ কোটি ৩৫ লক্ষ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল রবিবার। এই বাজেট উপস্থাপন করেন সদর উপজেলা প্রকৌশলী আ. ন. ম ওয়াহিদুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন,সদর উপজেলা কৃষি অফিসার ড. এম আজিজুর রহমান প্রমুখ।
হবিগঞ্জ-লাখাই সড়কে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ-লাখাই সড়কে লাশ বহনকারী এম্বুলেন্সে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। জানা যায়, গত শনিবার রাত ৯ টায় সিলেট থেকে লাখাইগামী এক শিশুর লাশবাহী সার্ভিস-এইড নামের একটি এম্বুলেন্স সড়কের বেকিটেকা নামক স্থানে পৌঁছলে ৮/১০ জন মুখোশধারী ডাকাত এম্বুলেন্সের গতিরোধ করে। এ সময় ডাকাতের হামলায় সুনামগঞ্জ শহরের বাসিন্দা এম্বুলেন্স চালক জামাল হোসেন (২৫), সিলেটের বাগবাড়ী এলাকার বাসিন্দা হেলপার রনি মিয়া (১৫) ও এম্বুলেন্সে থাকা লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ২ মহিলা যাত্রী আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একটি সিএনজি অটোরিক্সা থেকে ৬ ব্যক্তিকে পুলিশ আটক করে।
চুয়াডাঙ্গায় পুলিশী বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার স্থানীয় ইউপি এসোসিয়েশন হলের সম্মুখ থেকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন শ্লোগান সহকারে শহীদ রবিউল ইসলাম সড়ক ও কোর্ট রোড হয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরের নিকট পৌঁছানোর পূর্ব মুহূর্তে পুলিশ মিছিলটিকে বাধা দেয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ৩ জন যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা ও মুজিবুল হক মালিক মজু প্রমুখ নেতা।
সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুপ্রিম কোর্টে আইনজীবী ফোরামের সমাবেশ করতে না দেয়ায় এবং আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে আটকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কর্মসূচি চলাকালে আদালত প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাড. আব্দুল হক,অ্যাড. মাসুক আলম প্রমুখ।
রূপগঞ্জে জনপ্রতিনিধিদের সংবর্ধনা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গতকাল রবিবার সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে সংবর্ধনা দিয়েছেন। মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। পরে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
নাচোলে পুলিশের মতবিনিময় সভা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোল থানা চত্বরে গতকাল রবিবার সকাল ১০ টায় নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ সানাউল হকের সভাপতিত্বে থানা পুলিশের ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংখলার সার্বিক পরিস্থিতির উপরে আলোচনা ও উপস্থিত সর্বসাধারণের সাথে মতবিনিময় করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বশির আহম্মেদ পি পি এম। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল এএসপি মোঃ আব্বাস উদ্দিন, এএসপি (প্রভি) মোঃ আঁখিউল ইসলাম, অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বোদায় পল্লী সাহিত্য সংস্থার সেলাই মেশিন বিতরণ
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বোদা উপজেলার ৯ জন গরীব মহিলার মাঝে প্রশিক্ষণ শেষে ৯ সেট সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল রবিবার। বোদা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ সেলাই মেশিন বিতরণ করেন। এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা প্রদান করেন। এ উপলক্ষে সূচনা সংস্থার নির্বাহী পরিচালক সফিকুল আলম দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুত্ফর রহমান, আওয়ামী লীগ নেতা ফারুক আলম টবি, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
ডোমারে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ডোমার (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর ডোমার উপজেলায় ফুড ফর প্রোগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের আওতায় ডলোচুন প্রয়োগের মাধ্যমে ভুট্টা চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ভোগডাবুড়ি ইউনিয়নের বেলালী মাদ্র্যাসা পাড়া কৃষক মাঠ স্কুলে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ডলোচুন প্রয়োগের মাধ্যমে ভুট্টা চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠানে আরডিআরএসসের সিনিয়র স্যোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মোঃ আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় প্রকল্পের ম্যানেজার (ক্রোপ) মোঃ মামুনার রশীদ ও ফিল্ড অফিসার মোঃ হুমাউন রশীদ চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কয়রায় আইলা দিবস পালন ও বাজেট ঘোষণা
কয়রা (খুলনা) সংবাদদাতা\ কয়রা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় আইলার ৫ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে গতকাল রবিবার স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের নেতৃত্বে বিশাল র্যালী শেষে মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ’লীগ নেতা এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ সুবীর দত্ত, জেলা আ’লীগ সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, আ’লীগ নেতা গাজী আজিজুল হক, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সহ-সভাপতি সদর উদ্দিন আহমেদ, এনজিও প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমুখ।
তেরখাদার বারাসাত ইউনিয়নের বাজেট ঘোষণা
তেরখাদা (খুলনা) সংবাদদাতা\ গতকাল রবিবার উপজেলার ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহণে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শারাফাত হোসেন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তানিয়া। ইউনিয়ন পরিষদের সচিব তানভিন আক্তার’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন সমাজসেবক শেখ হেমায়েত উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন সিকদার, মোঃ রাবু শেখ, চৌধুরী জাহিদুল ইসলাম, মোঃ রাবু মোল্যা, ইউপি সদস্য যথাক্রমে মোঃ মজািনুর রহমান, মোঃ মফিজুর রহমান প্রমুখ।
ডিমলায় ডিজিটাল মেলা উদ্বোধন
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর ডিমলায় গতকাল রবিবার সকালে ৩দিন ব্যাপি ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে মেলা উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইজ চেয়ারম্যান মজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন প্রমুখ।
মংলায় চোরাই তেল পাচারকালে একজন আটক
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ চোরাই জ্বালানি তেল পাচারের সময় গত শনিবার গভীর রাতে পুলিশ পোলা আনোয়ার (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মংলার পশুর নদীর নালা থেকে চোরাই জ্বালানি তেল পাচার করে শহরে আনার সময় পুলিশের একটি দল শহরতলীর কুমারখালী এলাকায় চোরাচালান সিন্ডিকেট দলের এক প্রভাবশালী সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার আটক আনোয়ারকে আদালতে প্রেরণ করা হয়।
