প্রতিবছর পরিবহনের ভোগান্তি সংবাদ মাধ্যমের উত্সবকেন্দ্রিক ট্রাডিশনাল খবর। টিকেটের জন্য হাহাকার, টিকেটের মূল্যবৃদ্ধি এবং বাস-ট্রেনের শিডিউল বিপর্যয়। কেন? দায়িত্বশীলরা কেন দায়িত্বশীল ভূমিকা দেখাতে পারেন না? দুর্নীতি রুখে স্বচ্ছতার নিশ্চয়তায় শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং স্বাচ্ছন্দ্যকেই বিবেচনায় নিতে হবে। যে কোনো সমস্যা, অভিযোগে ‘কঠোর ব্যবস্থা’ নিত্য ব্যবহূত! কিন্তু এই কঠোর ব্যবস্থাটা কী সেটাই স্পষ্ট হওয়া সমীচীন। দায়িত্বশীলদের ঠেলাঠেলি, দোষ চাপাচাপির মানসিকতা থেকে বেরিয়ে স্বীয় কাজ সম্পন্ন করার অভ্যাস করতে হবে। উত্সবে যাত্রী দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ আন্তরিক হবেন—পরিশেষে, এমনটাই প্রত্যাশা।
মোহা. রাইহানুল ইসলাম মিলন
চতুরপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
