মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় জৈনপুরী পীর সাহেব কেবলা আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান প্রতিষ্ঠিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এমএ মাদ্রাসা এবারও জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ পাসের গৌরব অক্ষুণ্ন রেখেছে। ছাত্রীরা অধিকাংশই এতিম দরিদ্র হওয়া সত্ত্বেও এই ভাল ফলাফলের পেছনে রয়েছে জৈনপুরী পীর সাহেব কেবলা, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ক্বারী রওশন আরা নূরীসহ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি মহান আল্লাহতায়ালার অশেষ রহমত। প্রিন্সিপাল বলেন, অত্র মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য হলো- সেখানে এতিম ও মেধাবী ছাত্রীদের থাকা-খাওয়া ফ্রি। -প্রেস বিজ্ঞপ্তি
