রিয়াল মাদ্রিদকে তাদের ১০ম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে বার্সেলোনা। দুইদলের মধ্যে ফুটবলীয় দ্বৈরথ থাকলেও শুভকামনায় কোন ঘাটতি রাখেনি রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী দলটি। ক্লাবের টুইটার পাতায় এ অভিনন্দন জানানো হয়। একই সাথে ভাল একটা মৌসুম কাটানোর জন্য অ্যাটলেটিকোরও প্রশংসা করে কাতালান ক্লাবটি।
