অ্যাটলেটিকোর মাদ্রিদের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর ফলাফল স্বরূপ স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া মিডফিল্ডার পেপেকে এবার প্রশংসার বৃষ্টিতেও স্নাত করেছেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক। ব্রাজিল বিশ্বকাপে পেপে দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসাবেও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। দেল বস্ক বলেন, ‘জাভি (হার্নান্দেজ) কোকের সম্পর্কে ঠিকই বলেছে। ভবিষ্যতে বড় কিছু করার ক্ষমতা রাখেন এমন খেলোয়াড়ের মধ্যে সে একজন। আমার বিশ্বাস- কোকে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষমতা রাখেন।’ লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে ক্যারিয়ার সর্বোচ্চ পাঁচ গোল এসেছে কোকের কাছ থেকে। পাশাপাশি ভূমিকা রেখেছেন গোল করার পেছনেও। দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাটলেটিকোর লিগ শিরোপা জেতারও ভূয়সী প্রশংসা করেন ৬৩ বছর বয়সী ডেল বস্ক।
