দেড় মাস পর আদালতে মামলা

আপডেট : ২৬ মে ২০১৯, ২২:০৬

তেজগাঁওয়ে হোটেলে দুই শিক্ষার্থীর লাশ

ইত্তেফাক রিপোর্ট

তেজগাঁওয়ে হোটেল থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের দেড় মাস পর গতকাল রবিবার আদালতে মামলা করা হয়েছে। মামলার বাদী নিহত মরিয়ম আক্তার জেরিনের বাবা মোস্তাক আহমেদ চৌধুরী। আসামি হোটেল মালিক, ম্যানেজার, কেয়ারটেকারসহ তিনজন। তেজগাঁও থানার পুলিশ গত ২ এপ্রিল ফার্মগেটের সম্রাট হোটেলের ৭ তলার একটি কক্ষ থেকে আমিনুল ইসলাম সজল ও মরিয়ম আক্তার জেরিন নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আহাদ খান জিকু বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিট্রেট ২২ আদালতে অভিযোগ দায়ের করলে বিচারক আতিকুল ইসলাম অভিযোগটি আমলে নিয়েছেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে নিহত মরিয়ম আক্তার জেরিনের পোস্টমর্টেম রিপোর্ট, সুরতহাল রিপোর্টসহ মামলার সমস্ত কাগজপত্র আদালতে প্রেরণের জন্য তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।