এই সময়ের মেকআপ

আপডেট : ২৬ মে ২০১৪, ২০:০০
এখন বেশ গরম পড়েছে। এর মধ্যে বাইরে বের হওয়ার কথা যেন ভাবাই যায় না। কিন্তু দেখা যায় নানা কাজে বাইরে যেতেই হয়। আর বাইরে কোনো কাজে গেলে নিজেকে একটু ফ্রেশ দেখাতে প্রয়োজন মেকআপের। অনেকে অবাক হবেন জেনে যে, গরমেও মেকআপ সতেজতা নিয়ে আসতে পারে। সঠিক এবং হালকা মেকআপ প্রয়োজন। গরমে হালকা মেকআপের টুকিটাকি নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত যদিও এই গরমে প্রতিদিন বাইরে যাওয়ার আগে সকালে সাজতে সবারই খুব বিরক্ত লাগে। কারণ অনেক কষ্ট করে সাজগোজ করার পর রোদে গেলেই ঘেমে সব নষ্ট হয়ে যায়। ঘাম গড়িয়ে চোখের কাজল লেগে যায় মুখে আর ঠোঁটের লিপস্টিক লেগে যায় কপালে! বিশেষ কিছু উপায়ে গরমের সময়েও মেকআপ রাখতে পারবেন একদম ফ্রেশ। আসুন জেনে নেওয়া যাক গরমের হালকা মেকআপ করার কিছু উপায়। চোখের মেকআপ :যেকোনো সময় চোখের মেকআপের উপর বিশেষ দৃষ্টি দিতে হয়। বিশেষত সময়টা যখন গরমকাল হয়। মনে রাখবেন, মুখের সৌন্দর্য কিন্তু অনেকাংশে চোখের সৌন্দর্যের উপর নির্ভরশীল। চোখের আই শ্যাডোলাইনার ওয়াটার বেসড ও ওয়াটারপ্রুফ হতে হবে। প্রথমেই আইশ্যাডো লাগান। এই শ্যাডো দুটো বা একাধিক রং ব্লেন্ড করে লাগাতে পারেন। তবে শাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে লাগানোই শ্রেয়। অনেকে আবার ম্যাচ না করেও লাগান। সে ক্ষেত্রে শ্যাডো হবে হালকা। এবার ওয়াটরপ্রুফ লাইনার ও মাসকারা লাগাবেন। ম্যাট লিপস্টিক :গরমে কখনই গ্লসি লিপস্টিক ব্যবহার করবেন না। গরমে গ্লসি লিপস্টিক ব্যবহার করলে সেটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই গরমে ব্যবহার করুন ম্যাট লিপস্টিক। লিপস্টিক দেওয়ার পর একটু পাউডার প্রেস করে নিন। এর উপর আবার লিপস্টিক দিন। তাহলে দীর্ঘ সময় ঠিক থাকবে লিপস্টিক। সানস্ক্রিন :এই গরমে সানস্ক্রিন ব্যবহার করতে একেবারেই ভুলে যাওয়া উচিত না। কমপক্ষে এসপিএফ ৩০ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। মুখে বরফ ঘষে নেওয়ার পরে মুখটাকে মুখে বা শুকিয়ে নিয়ে সানস্ক্রিন লাগিয়ে নিন মুখে, হাতে ও পায়ের খোলা অংশে। বরফ :গরমে বাইরে বের হলেই মুখ ঘেমে তেলতেলে হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মেকআপের আগেই মুখে বরফ ঘষে নিতে হবে। পানির সাথে সামান্য গোলাপজল মিশিয়ে নিন। এরপর সেটা ফ্রিজে রেখে বরফ বানিয়ে নিন। প্রতিদিন মেকআপ শুরু করার আগে পুরো মুখে বরফটা ঘষে নিন। তাহলে ত্বক তেলতেলে হবে না এবং ঘামে মেকআপ নষ্ট হবে না। পাউডার :সানস্ক্রিন লাগিয়ে নেওয়ার পর মুখে পাউডার লাগিয়ে নিন। গরমে ফাউন্ডেশন ব্যবহার না করাই ত্বকের জন্য ভালো। তাই মুখে দাগ থাকলে সেটা কনসিলার দিয়ে ঢেকে উপরে ফেসপাউডার লাগিয়ে নিন। সবচেয়ে ভালো হয়ে যদি সানস্ক্রিন-সমৃদ্ধ ফেসপাউডার ব্যবহার করতে পারেন। ওয়াটারপ্রুফ আই লাইনার ও মাসকারা :গরমে কাজল ব্যবহার করা উচিত না। কারণ কাজল গলে চোখের নিচে ছড়িয়ে যায়। ফলে দেখতে ক্লান্ত দেখায়। তাই এই গরমে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করুন। সেই সঙ্গে চোখের পাপড়িকে আরও ঘন দেখানোর জন্য ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। এতে গরমে অতিষ্ঠ হয়ে মুখ ধুলেও মেকআপ নষ্ট হবে না। পনিটেইল : গরমে চুল খোলা রাখা উচিত নয়। এতে চুল ঘামিয়ে যায় এবং ধুলাবালিতে চুলের ক্ষতি হয়। মেকআপ করা শেষে চুলটাকে ঢিলে করে পনিটেল অথবা বেণী করে ফেলুন। চুল বাঁধার সময় সবসময় মোটা ও নরম ব্যান্ড ব্যবহার করবেন। চিকন ও শক্ত ব্যান্ড ব্যবহার করলে চুল ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে। মডেল মুমু মেকআপ হেয়ারোবিক্স ব্রাইডাল