ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশের পিএসসি এবং জেএসসির মেধাবীদের স্কলারশিপ প্রদান
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে কর্মরত ইউনিলিভারের পণ্য পরিবেশক ও বিক্রয়কর্মীদের পরিবারের শিক্ষার্থী সদস্যদেরকে স্কলারশিপ প্রদান করা হয়েছে। প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মেধার ভিত্তিতে স্কলারশিপ প্রাপ্তদেরকে নির্বাচন করা হয়। এক্ষেত্রে পণ্য পরিবেশক ও বিক্রয়কর্মীদের স্ত্রী, সন্তান এবং ভাই-বোনদেরকে এই কর্মসূচির আওতায় আনা হয়। চলতি বছরে ৫৬ জন পিএসসি এবং ৪৩ জন জেএসসি পরীক্ষার্থীসহ মোট ৯৯ জনকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জন ঢাকা বিভাগের, ৯ জন রংপুর, ৯ জন খুলনা, ৮ জন রাজশাহী, ৭ জন চট্টগ্রাম এবং ২ জন সিলেট বিভাগ থেকে স্কলারশিপ অর্জন করে। ভবিষ্যতে পিএসসি এবং জেএসসি পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় মেধাস্থান অধিকারীদেরও স্কলারশিপের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এই প্রচেষ্টা ছাড়াও দেশজুড়ে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে নার্সদের জন্য ট্রেনিং প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, ক্যারিয়ার প্ল্যানিং প্রোগ্রাম, জার্নালিস্ট ট্রেনিং প্রোগ্রাম, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি।
====
আবর্তনে
গ্রীষ্মকালীন
মূল্যছাড়
গরমের এই সময়ে ফ্যাশন হাউস আবর্তন দিচ্ছে পোশাক ক্রয়ে বাড়তি স্বাধীনতা। মাসব্যাপী সর্বোচ্চ ৫০ ভাগ ছাড়ে কেনাকাটার এই বাড়তি স্বাধীনতা পাওয়া যাবে ধানমন্ডি, ওয়ারি, সিদ্ধেশ্বরী ও মিরপুর-১০-এর শোরুমে। বিশেষ এই গ্রীষ্মকালীন মূল্যছাড়ে সামার ক্যাজুয়াল পোশাক ছাড়াও থাকছে বিভিন্ন ডিজাইনের ছোট ও বড়দের বৈচিত্র্যময় পোশাক। অফারটি চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।
====
মেয়েদের জন্যে উচ্চ শিক্ষা
বাঙালি মেয়েরা এখন অনেক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আর চ্যালেঞ্জিং পেশায়ও মেয়েরা সমধিক সাফল্য অর্জন করছে। ও-লেভেল পরীক্ষার ফল বের হওয়ার পর মাত্রই প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। আর কিছুদিন পর বের হবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট। অভিভাবকরা এই সময় চিন্তিত হয়ে পড়েন উচ্চ শিক্ষার জন্য কোথায় তার সন্তানদের ভর্তি করাবেন তা নিয়ে। শুরু হয় ভর্তিযুদ্ধ। গতানুগতিক এই পদ্ধতিতে না গিয়ে সহজেই শিক্ষার নতুন ধারায় গিয়ে গড়তে পারেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত্। বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে অনুমোদিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি। এই কলেজ থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা বিভিন্ন স্ব্বনামধন্য কোম্পানিতে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি প্রভৃতি দেশের বিখ্যাত ইউনির্ভাসিটিগুলোতে স্কলারশিপে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। এই প্রতিষ্ঠানে এসএসসি বা ‘ও’ লেভেল পাসের পর মাত্র চার বছরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে অনার্স ডিগ্রি অর্জন করা যায়। কোর্সগুলোয় ছেলেদের পাশাপাশি মেয়েরা অনেক ভালো করছে। যোগাযোগ :০১৯২৬৯৬৩৬৫৫।
===
প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার
বাঙালি খাবারের ঐতিহ্য আচার নিয়ে ১৪তম ‘প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা ২০১৩’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ প্রাণ-আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা। ইফফাত আরা নার্গিসের সার্বিক তত্ত্বাবধানে এবারের আচার প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর প্যানেলে ছিলেন সাবেরী আলম, কুমকুম হাসান, শানু, স্বাগতা, দিনাত জাহান মুন্নি, আফরোজা বেগম, রহিমা সুলতানা রিতা, ফারজানা রূপা, সামিরা জাকির জেসি এবং আরএফএল হোম মেকার অব দি ইয়ার লিটা। সারাদেশ থেকে দুই হাজার পাঁচশ ৩২ জন প্রতিযোগির পাঠানো ছয় হাজার তিনশ ৯৪টি আচারের মধ্য থেকে ২০১৩ সালের বর্ষসেরা আচার হিসাবে নির্বাচিত হয়েছে ঢাকার আফরিনা রহমানের আচার। বিজয়ীকে দেওয়া হয় নগদ দুই লাখ টাকা। প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীকে এক জোড়া করে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা বিমান টিকেট, দ্বিতীয়কে ল্যাপটপ, এবং তৃতীয়কে আইপিএস পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিভাগ থেকে ৩৫ জনকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে দেওয়া হয় ডিনার সেট ও কুকার।
====
সেন্স
পাশ্চাত্যের আধুনিকতা আর প্রাচ্যের আভিজাত্যের এক অপূর্ব সমন্বয় ‘সেন্স’। গত ১৬ মে ধানমন্ডির প্লাজা এআর শপিং মলের ৪র্থ তলায় সেন্সের প্রথম শো-রুম উদ্বোধন করেন ডিফারেন্ট টাচের ভোকাল মেজবাহ ও বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমীন, মডেল শবনম ফারিয়া, নাফিসা কামাল ঝুমুর, আলিফ, সান, ফারাহসহ অসংখ্য মডেল ও শুভাকাঙ্ক্ষী। তিনজন স্বপ্নবাজ ফ্যাশন ডিজাইনারের মুক্ত চিন্তার নাম সেন্স। সেন্সের শো-রুমে তরুণ-তরুণীদের জন্য ফরমাল বা ক্যাজুয়াল আউটলাইনে পাওয়া যাবে বৈচিত্র্যময় পোশাক। প্রতিটি পোশাকের ডিজাইনে রয়েছে প্যাটার্নের বৈচিত্র্য ও নান্দনিকতা। ফেব্রিক, সারফেস ইলাস্ট্রেশন, কাটিং ও ফিটিংসে রয়েছে সেন্সের নিজস্বতা। প্রতিষ্ঠানটির অন্যতম স্বত্বাধিকারী ডিজাইনার আরিফ আফতাব জানান , উদ্বোধন উপলক্ষে সম্মানিত ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
===
ঢাকা রিজেন্সিতে আম উত্সব
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রির্সোটে মাসব্যাপী শুরু হতে যাচ্ছে গ্রীষ্মকালীন ফল আম উত্সব। উত্সব চলাকালীন সময়ে রিজেন্সিতে পাওয়া যাবে আমের তৈরি নানা রকম সুস্বাদু খাবার যেমন—ম্যাঙ্গো মুস, ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো কোলাডা, ব্লুবেরি স্মুদিসহ নানা রকমের মজাদার ডের্জাট এবং ড্রিঙ্কস। আমের এই উত্সব চলবে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ :০১৭১৩৩৩২৬৬১।
===
অ্যাড মেকারের বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তা-শিক্ষার্থীদের সংগঠন ইয়াং এন্টারপ্রেনারস সোসাইটি (ইয়েস) আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অ্যাড মেকার বাংলাদেশ-২০১৪ সৃষ্টিশীলতার যুদ্ধ, শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিন ইউ. সরকার, উপ-পরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ, ইয়েসের শিক্ষক উপদেষ্টা মো. হান্নান মিয়া, সভাপতি সৈয়দ মাহাবুব ইসলাম, যুগ-সম্পাদক ফাহিম মামুন এবং প্রথম আলো জবসের হেড অব অপারেশনস্-এনএসইউ প্রাক্তন শিক্ষার্থী হোমায়রা শারমীনসহ অন্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম ইয়াং এন্টারপ্রেনারস সোসাইটি (ইয়েস) সারা বছর নানা সৃষ্টিশীল কর্মকাণ্ড পরিচালনা করে। যার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাড়া জাগানো প্রতিযোগিতা ‘অ্যাড মেকার বাংলাদেশ-২০১৪’ আয়োজন করা হয়েছে।
====
খুলনায় লোটোর ছবি আঁকা ও গল্প লেখা প্রতিযোগিতা
সম্প্রতি লোটো বাংলাদেশের উদ্যোগে খুলনা বিভাগের শিশু-কিশোরদের জন্য আয়োজিত ‘সোনার বাংলা গড়ব’ শীর্ষক শিরোনামে ছবি আঁকা ও গল্প লেখা প্রতিযোগিতা ২০১৪-এর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী। অনুষ্ঠানে লোটো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মোসাদ্দেক, বিশিষ্ট ব্যক্তিগণ ও খুলনার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। লোটো বাংলাদেশের এ আয়োজনে সাড়া দিয়ে খুলনার শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছবি আঁকা ও গল্প লেখা প্রতিযোগীদের সকলকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং প্রতিটি গ্রুপ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি এই মহতী উদ্যোগের জন্য লোটো বাংলাদেশের সকল কর্মকর্তা, কর্মচারীদের অভিনন্দন জানান।
===
যমুনা ফিউচার পার্কে শীতল ফ্যাশন
ক্রেতাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে অভিজাত বিপণী বিতান শীতল ফ্যাশন প্রা. লি.-এর চতুর্থ শাখার উদ্বোধন করা হলো যমুনা ফিউচার পার্ক শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের সি ব্লকে। গত ২৩ মে শুক্রবার এ শোরুমটি উদ্বোধন করেন এভারগ্রিন গ্রুপের চেয়ারম্যান আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, শীতল ফ্যাশন প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকিল ও পরিচালক মোহাম্মদ সাজিদসহ অন্যরা।
