ডা. মোড়ল নজরুল ইসলাম
পবিত্র রমজানে রোজাদারগণ সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই যারা রোজা থাকবেন তাদের অবশ্যই ইফতার ও সেহরির সময় পর্যাপ্ত পানি পান করা উচিত। এক্ষেত্রে ইফতারের পর পর্যায়ক্রমে ৪ থেকে ৬ গ্লাস পর্যন্ত পানি পান করা ভালো। এছাড়া সেহরির পর অন্তত ২ গ্লাস পানি পান করা উচিত। তবে সেহরি খাওয়ার পর চা বা কফি একেবারেই পান করা উচিত নয়। চা বা কফির এন্টি-ডাই ইউরিটিক ইফেকট রয়েছে। ফলে সেহরির পর চা-কফি পানে বারবার প্রস্রাব হতে পারে। এতে পানিশূন্যতা দেখা দেয়। ফলে রোজাদারগণ দুর্বল হয়ে পড়তে পারেন। তাই সেহরির পর চা-কফি পান না করাই ভালো। এছাড়া যদি কারও শারীরিক অসুস্থতার কারণে ডাইইউরিটিক জাতীয় ওষুধ সেবন করতে হয় তবে চিকিত্সকের পরামর্শে ওষুধটি ইফতারের পর সেবন করা ভালো। সেহরির পর ডাইইউরিটিক জাতীয় ওষুধ সেবন করা উচিত নয়। এতে বারবার প্রস্রাব হলে শরীরের পানিশূন্যতা দেখা দিতে পারে। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
