যুক্তরাষ্ট্র দূতাবাস ও স্টার্টআপ ঢাকা সম্মিলিতভাবে বাংলাদেশের ৩৬৫ জন উদ্যোক্তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিস্ট)-এর প্রদর্শনী দিবসে (ডেমো ডে) আমন্ত্রণ জানায়। উদ্যোক্তা বিষয়ক আলোচনায় সাত জন শীর্ষস্থানীয় বাংলাদেশী উদ্যোক্তা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ব্যবসায়িক ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ দর্শকদের সামনে তুলে ধরেন। জিস্ট প্রদর্শনী দিবসসহ দুই দিন ধরে জিস্ট ও স্টার্টআপ ঢাকা প্রশিক্ষণ প্রদান করে উদ্যোক্তাদের। যুক্তরাষ্ট্র থেকে আগত পরামর্শদাতারা এতে তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও গল্প নতুন উদ্ভাবকদের সাথে শেয়ার করেন। তাদের মধ্যে ছিলেন লিডারশিপ গ্রুপ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জিম বাগনোলা, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার বিভাগের নির্বাহী পরিচালক জিম চাং প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। জিস্ট ও এদের কার্যক্রম সম্পর্কে আরও তথ্য জানা যাবে http://gistinitiative.org ওয়েবসাইটে।
