সম্প্রতি বেসিস কনফারেন্স রুমে বেসিস, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) ও ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইক্যান)-এর মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সাভায় সফটওয়ার ডেভেলপমেন্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের প্রশিক্ষণে এপনিক ও আইক্যানের সাথে বেসিসের যৌথ কাজ করার বিষয়ে আলোচনা হয়। এসময় বেসিসের পক্ষ থেকে আইক্যানকে দ্রুত ডটবাংলা ডোমেইন এক্সটেনশন বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সভায় এপনিক, আইক্যান এবং বেসিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
