মাইক্রোসফট ও ইল্যান্স-ওডেস্কের যৌথ আয়োজনে কর্মশালা

আপডেট : ২৬ মে ২০১৪, ২০:৩১
উইন্ডোজ অ্যাপ্লিকেশন এবং এএসপি ডটনেট ডেভেলপারদের জন্য সম্প্রতি মাইক্রোসফটের সহায়তায় ইল্যান্স-ওডেস্ক এক কর্মশালা আয়োজন করে। রাজধানীতে মাইক্রোসফট বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় ৬০ জনেরও বেশি ডেভেলপার অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করে মাইক্রোসফট বাংলাদেশের টেকনিক্যাল ইভাঞ্জেলিস্ট তানজীম সাকিব। এ ছাড়া অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন নার্ডক্যাট দলের স্বগত প্রতীক। মূল কারিগরি কর্মশালাটি পরিচালনা করেন ইল্যান্স-ওডেস্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার বিভিন্ন ধাপ তুলে ধরেন তিনি। কর্মশালার শেষে উপস্থিত ডেভেলপারদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। ভবিষ্যতে এমন আরও আয়োজনের অংশ হিসেবে মাইক্রোসফট কাজ করবে বলে জানান তানজীম।