বিশ্বনাথে মাছ ধরা উত্সব

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১০
সিলেটের বিশ্বনাথে শুকিয়ে যাওয়া ডুবা, খালে উত্সব মুখর পরিবেশে মাছ ধরছেন সৌখিন শিকারীরা। গত কয়েকদিন ধরে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় জায়গায় এ উত্সব চলছে। সেচ ব্যবস্থার মাধ্যমে ডুবা, খাল থেকে দেশীয় মাছ ধরছেন শিকারীরা। আনন্দচিত্তে কৈ, শিং, মাগুর, লাঠি (চেঙ্গ), বিভিন্ন জাতের মাছ ধরছেন শিকারীরা। এ ব্যাপারে তেলিকোনা গ্রামের মো. নূরউদ্দিন জানান, দেশি মাছ খাইতে বেশি স্বাদ। ইদানিং ডুবা, খাল থেকে দল বেঁধে গ্রামের লোকজন মাছ ধরছেন। মাছ ধরতে আলাদা আনন্দ। এ আনন্দ অন্যান্য জায়গায় কম। পশ্চিম শ্বাসরাম গ্রামের মিস্টার লাল মিয়া বলেন, এ বছর পানি না হওয়ায় মাছের আকাল। কিছু কিছু খাল, ডুবাও শুকিয়ে যাচ্ছে। খাল, ডুবা থেকে মাছ শিকার করা হচ্ছে। অন্য বছর এসব জায়গা রির্জাভ থাকতো। পানি না আসায় এসব জায়গার মাছ ধরতে হচ্ছে অনেকের।