সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বামনজল গ্রামে গত রবিবার গভীর রাতে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ১৩টি গরু, ছাগল ও অর্ধ শতাধিক হাঁস, মুরগি ভস্মীভূত হয়েছে।
রফিকুলের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ঘরে ছড়িয়ে পড়লে এনামুলের গোয়াল ঘরে থাকা ২টি গরু, রফিকুলের ৩টি গরু, আমিনুলের ৪টি গরু ও ১টি ছাগল, মোন্তাজের ৪টি গরু পুড়ে যায়।
