চট্টগ্রামের চন্দনাই-শের রিন্টু বড়ুয়া (৩৩) এক বছর ধরে বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ডেলটা ক্যান্সার হসপিটালে চিকিত্-সাধীন রয়েছেন। ইতিমধ্যে তিনি সহায় সম্বল বিক্রি করে ৯ লাখ টাকা খরচ করে ভারতের ভেলুর হাসপাতালেও চিকিত্সা নেন। ডাক্তার বলেছেন, পরবর্তী চিকিত্সার জন্য তার আরো ১০ লাখ টাকার প্রয়োজন। বেসরকারি চাকরিজীবী দরিদ্র পিতার পক্ষে ছেলের এ ব্যয়বহুল চিকিত্সা করানো সম্ভব হচ্ছে না। তাই দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা গান্ধী বড়ুয়া। সাহায্য পাঠানোর ঠিকানা: সেন্টু বড়ুয়া, সঞ্চয়ী হিসাব নং ১৫১২১০২৮২০৭০৮০১০, ব্র্যাক ব্যাংক, রামপুরা ব্রাঞ্চ, ঢাকা।-প্রেস বিজ্ঞপ্তি
