বেনাপোল কাস্টমসে চল্লিশ কোটি টাকা বেশি আদায়

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৪
বেনাপোল কাস্টম হাউসে ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ কোটি ১১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩৫ কোটি ৬৮ লাখ টাকা। কিন্তু আদায় হয়েছে ২ হাজার ৭৫ কোটি ৭৯ লাখ টাকা। গত দুই মাসে বন্দর দিয়ে উচ্চ শুল্ক হারের পণ্য বেশি আমদানি হওয়ায় রাজস্ব আদায় বেড়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে কাস্টম সূত্র জানায়। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মাহবুবুজ্জামান জানান, এই কাস্টমস হাউসে কিছু অনিয়ম রোধ হয়েছে এবং অটোমেশন পদ্ধতিতে পণ্যের সঠিক শুল্কায়ন প্রক্রিয়া চালু করায় বন্ধ হয়েছে সে সব রাজ্স্ব ফাঁকির প্রবণতা। বেনাপোল কাস্টমসের যুগ্মকমিশনার-১ ফাইজুর রহমান জানান, আমাদের বেশ কিছু অমীমাংসিত ব্যাংক গ্যারান্টি জটিলতা নিরসন হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।