বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে চারজন নিহত

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৪
গতকাল সোমবার বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে চারজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। আড়াইহাজারে বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও নোয়াপাড়া গ্রামে গতকাল সোমবার সকালে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে সুবহান (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এলাকাবাসী জানান, মাহাবুব নামের এক ব্যক্তির বাড়িতে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। তাকে বাঁচাতে প্রতিবেশী সুবহান এগিয়ে এলে সেও বিদ্যুতের তাড়ে জড়িয়ে যায়। এই ঘটনায় মাহাবুব গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই সুবহান মারা যান। রাজবাড়ীতে বিদ্যুত্স্পৃষ্টে শিক্ষকের মৃত্যু রাজবাড়ী জেলা সদরে গতকাল সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে আকরাম সেখ (৩৫) নামে এক শিক্ষক মারা গেছেন। তিনি আলাদীপুর মাদ্রাসার সহকারী শিক্ষক। রামগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে গতকাল সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে মো. মাসুম হোসেন (১৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় একটি বাড়ির বিল্ডিংয়ের ছাদের ওপর সাইড লাইনের কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে সে অজ্ঞান হয়ে পড়ে। রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। ঈশ্বরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে বিপ্লব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিপ্লব বিদ্যুত্স্পৃষ্টে আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।