উদ্ধার হয়নি সেনবাগের অপহূত স্কুল ছাত্রী

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৫
নোয়াখালীর সেনবাগে এক স্কুল ছাত্রীকে অপহরণের দুই মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। উপজেলার ইয়ারপুর গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের মেয়ে ও স্থানীয় ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল নাঈম (১৫) স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত একই এলাকার রফিক উল্ল¬¬ার ছেলে গোলাম কিবরিয়া উত্ত্যক্ত করতো। স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে বখাটে গোলাম কিবরিয়া আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩১ মার্চ বাড়ি থেকে তার নানার বাড়ি মহিদীপুর গ্রামে যাওয়ার পথে বখাটে গোলাম কিবরিয়ার নেতৃত্বে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অটোরিকশা সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা মর্জিনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নোয়াখালীর আদালতে একটি মামলা করেন। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানা ওসিকে নির্দেশ দেন। প্রায় দুই মাস অতিবাহিত হলেও স্কুল ছাত্রীর কোনো সন্ধান করতে পারেনি পুলিশ। সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ভিকটিমকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। টঙ্গীতে ব্যবসায়ী নিখোঁজ টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, টঙ্গী দেওড়া এলাকার মুদি ব্যবসায়ী গোলাম সারোয়ার (৪০) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই লুত্ফুল কবীর বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার নিখোঁজ হওয়া ব্যক্তি তার দোকানের মুদি সামগ্রী কেনার জন্য দেওড়া থেকে টঙ্গী বাজার যাওয়ার পথে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান করতে পারেননি। এদিকে তিনি নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার চরম উত্কণ্ঠার মধ্যে রয়েছে। টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন রবিবার ঘটনা নিশ্চিত করেন। গৌরীপুরে এইচএসসি পরীক্ষার্থীর ১২দিনেও সন্ধান মিলেনি গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের গৌরীপুর শ্যামগঞ্জ বাজার থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মোঃ উজ্জ্বল মিয়ার ১২দিনেও সন্ধান মিলেনি। সে ১৪ মে থেকে নিখোঁজ রয়েছে। অপহরণ আতঙ্কে পরিবারের সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছে। গৌরীপুর থানা, তারাকান্দা থানায় জিডি, উদ্ধারে র্যাব-১৪ ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের নিকট সাহায্যের আবেদন করেছে। তারাকান্দা থানা নগুয়া গ্রামের আবু তাহেরের পুত্র মোঃ উজ্জ্বল মিয়া(১৯) এইচএসসি চানপুর কলেজ থেকে পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্র শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ । সে গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে ভগ্নিপতি মোঃ লিটন মিয়ার বাড়িতে অবস্থান নিয়ে পরীক্ষা দিচ্ছিল। সহপাঠীরা জানায়, বুধবার ১৪মে পরীক্ষা শেষে উপজেলার শ্যামগঞ্জ বাজারে উজ্জ্বলকে দেখেছে। গত ১৮ মে রসায়ন ২য় পত্রের পরীক্ষা দিতে আসেনি।