গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-জে১০০ মডেলের মাল্টিফাংশনাল কালার ইংকজেট প্রিন্টার। এটি রঙিন ও সাদাকালো প্রিন্ট এবং কপি, স্ক্যান, ফটো প্রিন্ট করতে পারে। পিজো প্রযুক্তির এই প্রিন্টার নিম্নতাপমাত্রায় পরিচালিত হতে পারে এবং এর বাড়তি ফিচার হিসেবে রয়েছে ইংকবেনিফিট ফিচার, যাতে কার্টিজের খরচ অনেক কম হয়। মূল্য ১১,৫০০ টাকা।
