জেনে নিন : ডিগো ওয়েব

আপডেট : ২৭ মে ২০১৪, ২১:৫৮
যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকেন, তারা অনলাইনেও বুকমার্ক করতে গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এ রকম একটি এক্সটেনশনের নাম ডিগো ওয়েব। যেকোনো পেজ বুকমার্ক করা এবং আর্কাইভ করার জন্য ব্যবহার করা যায় এটি। সাথে ক্যাপচার করা এবং স্ক্রিনশট নেওয়ার সুবিধা রয়েছে এতে। রয়েছে বিভিন্ন ট্যাগ বা টাইটেল দিয়ে সার্চ করার সুবিধা। http://goo.gl/iCJDS লিংকে পাওয়া যাবে এটি।