টেক ফটো

আপডেট : ২৭ মে ২০১৪, ২১:৫৮
প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। নিত্যদিনে মিলছে নতুন নতুন উদ্ভাবনের খবর, আসছে নতুন নতুন প্রযুক্তি পণ্য। প্রযুক্তি বিশ্বের এমন নানা ধরনের ঘটনার ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো ছবিতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেল্লাকে দেখা যাচ্ছে তাদের সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ অবমুক্তির অনুষ্ঠানে। সাড়া জাগানো গুগল গ্লাসের কত ব্যবহারই না রয়েছে! ছবির মডেলটির কপালে এই গুগল গ্লাস ব্যবহার করেই তৈরি করা মুকুট শোভা পেতে দেখা যাচ্ছে। ছবির রোবটটির নাম ‘এমিউ ২’। জাপানের হিটাচি তৈরি করেছে এই হিউম্যানয়েড রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই রোবট মানুষের সাথে কথাও বলতে পারে। ত্রিমাত্রিক প্রিন্টারের বৈচিত্র্যময় ব্যবহার বেড়েই চলেছে। এই ছবিতে ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার করে নতুন নতুন ডিজাইন তৈরির উপায় দেখানো হচ্ছে।