শেরপুরে কেঁচো সার উত্পাদন প্রকল্প উদ্বোধন

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৩০
রাসায়নিক সারের ব্যবহার কমানো, ফসল উত্পাদন বৃদ্ধি এবং পরিবেশ নিরাপদ রাখার জন্যে কেঁচো সার উত্পাদন প্রকল্প চালু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। সংস্থাটি বগুড়াসহ দেশের ৯ টি জেলায় এ প্রকল্প চালু করেছে। মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামের কৃষক হাতেম আলীর বাড়িতে কেঁচো সার উত্পাদন প্রকল্পের উদ্বোধন করেন আশা’র জেলা ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও আশুতোষ সাহা। আশা’র পল্লী উন্নয়ন একাডেমি শাখা আয়োজিত উক্ত প্রকল্প উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া’র সহকারী পরিচালক (কৃষি সমপ্রসারণ) শুভাগত বাগচী, আশা’র রিজিওনাল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান প্রমুখ।