জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া থানায় বাড়তি নিরাপত্তার কথা বিবেচনা করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া থানা কম্পাউন্ডের ভিতরে যে কোনো ধরনের নাশকতার আগাম প্রতিরোধ, থানায় আগমনকারীদের গতিবিধি পর্যবেক্ষণ, দালাল চিহ্নিতকরণ, দুর্নীতি প্রতিরোধ ও নিরীহ জনগণকে হয়রানি থেকে রক্ষা করতে সিসি ক্যামেরা ব্যবহূত হবে। থানার চারটি স্পটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহার করা হবে ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তর। ওখানে বসে তিনি একনজরে থানার সব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। প্রথমে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বছর দু’য়েক আগে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানায় এ ক্যামেরা স্থাপন করা হয়।
