ভেড়ামারায় কালি মন্দির ভাঙচুর বাড়ি লুটপাট

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৪৬
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোবিন্দপুর এলাকায় গতকাল মঙ্গলবার কালি মন্দির ভাঙচুর ও স্থানীয় প্রদীপ দাসের বাড়ি লুটপাট করেছে দুর্বৃত্তরা। প্রদীপ দাস জানান, সকালে দৌলতপুর উপজেলার কল্যাণপুর এলাকার মৃত মেছের মণ্ডলের ছেলে কালু মণ্ডল (৬৫) ও কালু মণ্ডলের ছেলে পালুসহ (২৮) অনেকে ভেড়ামারা উপজেলার গোবিন্দপুর কালি মন্দির ভাঙচুর করে। এরপর তারা বাড়ী ভাঙচুর করে ৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে। ভেড়ামারা থানায় উক্ত ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।