নরসিংদীর ৩ বাড়িতে ডাকাতি, নিহত ১

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:২৩
মঙ্গলবার গভীর রাতে নরসিংদী শহরের বাশাইল এলাকায় একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির লোকদের গ্রতিরোধের মুখে ডাকাত দলের ছুরিকাঘাতে বাড়ির মালিক সুলতান উদ্দিন খান (৬০) নিহত হয়েছেন। ৬/৭ জনের সশস্ত্র ডাকাত দলটি গভীর রাতে হামলা চালায়। এসময় গৃহস্বামী সুলতান উদ্দিন খানসহ বাড়ির লোকজন ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে একজন ডাকাতকে ধরে ফেলেন। এসময় অন্য ডাকাতরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতের ছুরিকাঘাতে সুলতান উদ্দিন খান গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাকে হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে মারা যান। নরসিংদী সদর থানার পুলিশ জানায়, এটা কোন ডাকাতির ঘটনা নয়। অজ্ঞাত কোন কারণে গৃহস্বামী সুলতান উদ্দিনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে।