ভেদরগঞ্জে গলা কেটে গৃহবধূকে হত্যা

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:২৩
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারিয়া ঢালীকান্দি গ্রামে গতকাল বুধবার ভোরে পূর্ব শত্রুতার জের ধরে ফাহিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের ভাই সানাউল্লা জানান, একই গ্রামের জহুরউল্লা ঢালী ও নুরুল্লা ঢালীদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মঙ্গলবার রাতে ফাহিমাকে ধরে নিয়ে গলা কেটে হত্যা করে চরকুমারিয়া সখীপুর সড়কের পাশে ফেলে রাখে। সখীপুর থানার ওসি সমীর কুমার সরকার জানান, ময়না তদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।