নেত্রকোনায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:২৬
নেত্রকোনা-কলমাকান্দা সড়কের কাট্টাছুড়া বাজার এলাকায় গতকাল বুধবার সকালে মোটর সাইকেল-যাত্রীবাহী বাসের সংঘর্ষে মজিবুর রহমান (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কলমাকান্দা থেকে নেত্রকোনাগামী একটি বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মজিবুর ঘটনাস্থলেই মারা যান। বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান জানান, এখনো থানায় কোন মামলা হয়নি।