মাগুরায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন
মাগুরা প্রতিনিধি \ মাগুরায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে সদর হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।
মনোহরদীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালন
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ গতকাল বুধবার ‘আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’— এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসএমসির অংগ প্রতিষ্ঠান পি.এ.টি.সির উদ্যোগে মনোহরদীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আরএমও ডা. মো: মোশারফ হোসেন, পিএটিসির নরসিংদী জেলা টিম লিডার সাদেকুর রহমান, এ সময় স্বাস্থ্য ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুরে ডাকাতিকালে ২ জন আটক
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের স্টিলের ব্রীজের পশ্চিম পার্শ্বের রাস্তায় গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে আসা মাইক্রোবাস থামিয়ে একদল ডাকাত ডাকাতি করার সময় এলাকার জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে ২ জনকে জনগণ ধরে ফেলে, অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হলো: রুবেল মিয়া (৩০), রুবেল হোসেন (২২)। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। আসামিদেরকে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে প্রেরণ করা হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভাণ্ডারিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে “আসুন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি”—এ শ্লোগানকে সামনে রেখে এক র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মায়েদের গর্ভকালীন সময়ে যেসব বিষয়ে সচেতন থাকতে হবে এবং মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পাবে সে সব বিষয়ের উপর উপস্থিত সকলের উদ্দেশ্যে ডা. ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. সৌরেন্দ্র নাথ সাহা ও সুখরঞ্জন পাল প্রমুখ।
চাটমোহরে আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরে গতকাল বুধবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ইউএনও মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।
বেড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন
বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়া উপজেলায় পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কার্ত্তিক কুমার সাহা। এসময় হাসপাতালের আরএমও ডা: মিলন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল, বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ অন্য ডাক্তার এবং নার্স উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে নারী ফোরামের কর্মশালা
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ নারী জনপ্রতিনিধিদের সংগঠন নারী ফোরাম মিরসরাই উপজেলা শাখার কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শিরীনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, নারী ফোরামের সাংগঠনিক সম্পাদক সাহারা বানু, ইউপি সদস্য নাছিমা আক্তার, খান ফাউন্ডেশন কর্মকর্তা হারুনার রশীদ, তাপস বড়ুয়া প্রমুখ।
কোটালীপাড়া পৌরসভার ভিশনিং সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (ইউজিআইআইপি-৩) এর আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের লক্ষ্যে পৌরসভা ভিশনিং সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্যানেল মেয়র মোঃ ওয়ালিউর রহমান হাওলাদার, কাউন্সিলর হুমায়ুন কবীর, পৌরসভার সচিব পিযুষ কান্তি বিশ্বাস, প্রকৌশলী নাসির উদ্দিন এতে বক্তব্য রাখেন।
বেনাপোলে বিজিবির অভিযানে ৩জন আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের বড় আঁচড়া সীমান্তে মাদকদ্রব্য আটককে কেন্দ্র করে চোরাচালানীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত হয়। গত মঙ্গলবার রাতে বিজিবি অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীরা হলো- রাজু, বাবু এবং নুর হোসেন। এদের বাড়ি বেনাপোলের ভবার বেড় ও বড়আঁচড়া গ্রামে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
হোমনায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে হোমনা শিল্পকলা একাডেমি মাঠে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা। ইউএনও আহমেদ জামিলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. মো. হারুন-অর-রশিদ, কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ কাশেম প্রধান ও স্কুলছাত্রী সুমাইয়া তাসনিম ঐশী প্রমুখ।
খালিয়াজুরীতে ভোটার তালিকা হালনাগাদকরণে সভা
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার খালিয়াজুরীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৪ বাস্তবায়নের সঠিক কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে সমন্বয় কমিটির সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী ইউএনও বদরুল হাসান লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সোয়েব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর জয়নাল আলী, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান খান, খালিয়াজুরী থানার ওসি আবুল কালাম আজাদ, মহসিন মিয়া প্রমুখ।
ডোমারে সেলাই মেশিন বিতরণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় ১৫ জন হতদরিদ্র প্রতিবন্ধী মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল বুধবার । এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। আরডিআরএসের এলাকা ব্যবস্থাপক ক্ষুদ্রঋণ হারুন-অর-রশিদের সভাপতিত্বে সিনিয়র সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মোঃ আশরাফুল ইসলাম, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা, পৌর কাউন্সিলর আব্দুল হক, আইজিএ ইমপি¬মেন্টেশন অফিসার মশিউর রহমান, শাখা ব্যবস্থাপক নিতাই চন্দ্র কর্মকার, সহকারী আইজি অফিসার কিশোর কুমার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বাগেরহাটে স্বেচ্ছায় রক্তদান বিষয়ক কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাট সদর হাসপাতালে নিরাপদ রক্ত সঞ্চালন ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে বুধবার সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: বাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বক্তব্য রাখেন বাগেরহাট বিএমএর সাধারণ সম্পাদক ডা: আব্দুল মতিন আকন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনপিও ডা: মুরাদ সুলতান, ডা: মো: আসাদুল ইসলাম, মহাসিন আহম্মেদ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মঈন উদ্দিন মোল্লা, গাইনী বিশেষজ্ঞ ডা: মোজাফফর হোসাইন, ডা: মোশারেফ হোসেন, ডা: আকরাম হোসেন, ডা: নাঈমা ফেরদাউস ও শিশু বিশেষজ্ঞ ডা: রোখসোনা পারভিন, ব্লাড বাগেরহাট সেক্রেটারি জাহিদুল ইসলাম, ১২৪ ব্যাগ রক্ত দাতা নাজমা আকতার নাজু প্রমুখ।
নাসিরনগরে দুইটি ইউপির বাজেট ঘোষণা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ও চাপরতলা ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের জন্য বাজেট গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। এ বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন ভুঁইয়া। ইউপি সদস্য-সদস্যা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে পরিষদের পক্ষে সচিব অসিম চন্দ্র কর ওই বাজেট ঘোষণা করেন। বাজেট পেশ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ছানাউল আমিন ভুঁইয়া, হাজী সুরুজ আলী, মনসুর আহমেদ ভুঁইয়া,আবুল কালাম আজাদ, ফজলুল হক, আবদুল কুদ্দুস, মনসুর আলী, এবিএম মাহমুদুল হাসান ভুঁইয়া প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় খুন করে সিএনজি ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার চিলোকুট এলাকায় গতকাল বুধবার হাত, পা, মুখ বাঁধা অবস্থায় ইয়াছিন মিয়া (২৬) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ার বাসস্ট্যান্ড থেকে উত্তর পৈরতলা এলাকা থেকে ইয়াছিন সিএনজি নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। ঘটনার দিন সকালে সদর উপজেলার চিলোকুট গ্রামের রবিউল্লাহ মার্কেট সংলগ্ন জমিতে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সদর থানার ওসি আবদুর রব জানান, সিএনজি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফেনীতে ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত
ফেনী প্রতিনিধি \ ফেনী রেল স্টেশনের অদূরে সহদেবপুর এলাকায় বুধবার ভোর সোয়া ৪টার দিকে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হলে সারা দেশের সাথে ফেনীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফেনী রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বুধবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি ফেনী রেল স্টেশনের অদূরে সহদেবপুর এলাকায় পৌঁছলে রেলের ৩টি বগি লাইনচ্যুত হয়। ফেনী রেল স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ইতিমধ্যে রিলিভ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে কি কারণে এ দুর্ঘটনা হলো তা জানাতে পারেনি। তবে তিনি বলেন, উদ্ধারের পর তদন্তে বেরিয়ে আসবে দুর্ঘটনার কারণ।
ভৈরবে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে অ্যাডভোকেসি সভা
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বুধবার সকালে ভৈরবে পৌরসভা পরিষদ মিলনায়তনে ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় স্যানিটেশন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে ভৈরব পৌরসভার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় ভৈরব পৌরসভার মেয়র হাজী মো. শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. আক্তারুজ্জামান, মো. হারুন উর রশিদ, সৈয়দ আহাদুজ্জামান, মো. বোরহানউদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
বাগেরহাটে হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপের সভা
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে সামাজিকভাবে নিগৃহীত ও বিচ্ছিন্ন দরিদ্র জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির উন্নয়নকরণে রাইটস ওয়াচ গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে কেএমএসএস প্রিসেন্ট প্রজেক্ট-এর বাস্তবায়নে সংস্থার বাগেরহাট অফিসে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, পৌর কাউন্সিলর এ বাকী তালুকদার, সমাজসেবক কাজী গোলাম মোস্তফা লাবলু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অ্যাড. এনায়েত আলী, সাংবাদিক এস এম সামছুর রহমান, শামীমা আক্তার রুপা প্রমুখ।
লালমনিরহাটে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল বুধবার জেলা স্বাস্থ্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপিং ও আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়। সিভিল সার্জন ডা: মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা: নবিউর রহমান, এম ও সিএস ডা: সিরাজুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক শফিকুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার দুলাল চন্দ্র রায়, জেলা সেনিটারী অফিসার আব্দুর রহমান ও জেলা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সিনিয়র কর্মকর্তা আলাউদ্দিন প্রমুখ।
বড়াইগ্রামের জোয়াড়ি ইউপির বাজেট পেশ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। পরিষদের সচিব আহাম্মদ আলী এ বাজেট পেশ করেন। গতকাল বুধবার পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান চাঁদ মাহমুদের সভাপতিত্বে বাংলাদেশ কল্যাণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হাসান আলীম, ওয়ার্ড মেম্বার তাছের উদ্দিন, কামাল হোসেন, সাইফুল ইসলাম ও সুইটি বেগম বক্তব্য রাখেন।
ধামইরহাটে জাহানপুর ইউপির বাজেট ঘোষণা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটের জাহানপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার। চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম কিবরিয়া, আনজু আরা, সচিব উত্তম কুমার মন্ডল, আরডিআরএস এসডিএলজি প্রোগ্রাম কর্মকর্তা মাসুম কবির, প্রধান শিক্ষক আব্দুর রশীদ, স্বাস্থ্য সহকারী দিলীপ কুমার সাহা, শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।
দৌলতপুরে চকমিরপুর ইউপির বাজেট ঘোষণা
দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুরে গতকাল বুধবার ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মিলনায়তনে মোট ১ কোটি ৬১ লক্ষ ২ হাজার ৯ শত টাকার বাজেট ঘোষণা করেন সদর চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন চকমিরপুর ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জীবননগর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের ২২ কোটি ৫ লক্ষ ৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান (অঃদাঃ)। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুধী, ইউপি চেয়ারম্যান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
