তথ্যপ্রযুক্তিতে অবদান রাখতে...

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:৪৫
তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের গুরুত্ব ও অবদান সবচেয়ে বেশি। নিত্যনতুন গতিময় প্রসেসর, চিপ ডিজাইন, নতুন সিস্টেম ডিজাইনের সবই কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মেধা ও শ্রমের ফসল। মেধার প্রতিফলন হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট তৈরির মাধ্যমে কম্পিউটার ইঞ্জিনিয়াররা তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। প্রযুক্তিভিত্তিক পড়াশোনার কথা যখন আসে তখন ক্যারিয়ার গঠনের সম্ভাবনাময় যে বিষয় বা প্রোগ্রাম সাবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তার মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অন্যতম। সোনারগাঁও ইউনিভার্সিটিতে এ বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি কোর্সটি ১২ সেমিস্টারে ১৬৩ ক্রেডিটে সম্পন্ন করার সুযোগ রয়েছে। ৮১৮৯০৩৬-৭, ০১৯৩৯২৪৩৫৩৮ নম্বরে ফোন করে এই বিষয়ের পড়ালেখা সম্পর্কে আরও জানতে পারবেন। খরচ :কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করতে ৪ লাখ ৮৯ হাজার টাকা খরচ হবে। যা শেখানো হয় :কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীদের যেসব বিষয় পড়ানো হয় তার মধ্যে রয়েছে—প্রোগ্রামিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, কম্পিউটার ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট, ওয়েব অ্যান্ড ইন্টারনেট, গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া প্রভৃতি। আবেদনের যোগ্যতা :বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ক্যারিয়ার :কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করে বিভিন্ন দিকেই ক্যারিয়ার গড়ে তোলা যায়। ওয়েবভিত্তিক ক্যারিয়ারের মধ্যে রয়েছে—ওয়েব ডিজাইনার, ওয়েব মাস্টার, ওয়েব ডেভেলপার, ওয়েব প্রোগ্রামার প্রভৃতি। কনটেন্টে ক্যারিয়ার হিসেবে ক্রিয়েটর, ওয়েব ইঞ্জিনিয়ার; সফটওয়্যার ভিত্তিক ক্যারিয়ারে প্রোগ্রামার, প্রজেক্ট লিডার, প্রজেক্ট ম্যানেজার, সফটওয়্যার আর্কিটেক্ট, সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট; মাল্টিমিডিয়া ভিত্তিক ক্যারিয়ারে গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেটর, ভিডিও ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার প্রভৃতি সুযোগ রয়েছে। আবার হার্ডওয়্যার ভিত্তিক ক্যারিয়ারে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ ও ম্যানেজার; নেটওয়ার্ক ভিত্তিক ক্যারিয়ারে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যানালিস্ট, নেটওয়ার্ক টেকনিশিয়ান, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর প্রভৃতি বিষয়ে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগও রয়েছে। শিক্ষকমণ্ডলী :ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে থাকেন। সুযোগ সুবিধা :এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হাজার হাজার বইসমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, উন্নত সায়েন্স ল্যাব প্রভৃতি রয়েছে। বৃত্তির সুযোগ :এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয় ছাড়া) উভয় পরীক্ষা মিলে শিক্ষার্থীরা জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় রয়েছে। ভর্তির সেশন :ফল, স্প্রিং ও সামার—এই তিনটি সেশনে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। এ ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল এবং অন্যান্য বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কোর্স চালু রয়েছে। যোগাযোগ :২৯/১ কারওয়ানবাজার, তেজগাঁও, ঢাকা।