গার্মেন্ট শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে চাকরি করার সুযোগ আমাদের দেশে অনেক আগে থেকে রয়েছে। কিন্তু এই বিষয়ে ডিগ্রিধারীর সংখ্যা আমাদের দেশে তুলনামূলকভাবে কম। এই অভাব পূরণ করতেই পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চালু হয়েছে মার্চেন্ডাইজিংয়ের মতো বিষয় নিয়ে উচ্চডিগ্রি এবং প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণকে বলা হয়ে থাকে ‘প্রফেশনাল ট্রেনিং’। ক্যারিয়ার গঠনে এমন একটি ফলপ্রসূ প্রশিক্ষণ কোর্স গার্মেন্টস বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং।
ক্যারিয়ার সম্ভাবনা বিশ্বব্যাপী
শুধু দেশে নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাক শিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে এ পেশায় চাকরির সুযোগ বেশি। একেকটি পোশাক শিল্প এবং বায়িং হাউজে প্রচুর পরিমাণে দক্ষ লোক নিয়োগ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এসব পেশাদারদের কর্মসংস্থান সুবিধা রয়েছে। ০১৭১৩১১৬৩১৩, ০১৬৭৮৬৬৬৬২৩ নম্বরে ফোন করে এই পেশার সম্ভাবনা সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন।
কেন শিখবেন, কী শিখবেন
বাস্তব প্রশিক্ষণ ছাড়া পোশাক শিল্পে ভালো করা কঠিন। গার্মেন্ট, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশার সাথে সংশ্লিষ্ট সবকিছুই তাই শেখানো হয়ে থাকে এর জন্য প্রয়োজনীয় কোর্সে। এসব কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, ডিইডিও, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডকুমেন্টশন, করেস্পন্ডেন্স, জিএসপি, কোটা, টোটাল গার্মেন্ট প্রোডাকশন (ওভেন, নিট, সুয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং, ফ্রেবিকস, মার্চেন্ডাইজিং, কস্টিং, প্রোডাকশন প্ল্যানিং প্রভৃতি।
কী ধরনের চাকরি পাবেন
বাংলাদেশে প্রায় ১০ হাজার গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। এ ছাড়াও রয়েছে বায়িং হাউজ, সুয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান, ফ্যাশন ডিজাইন হাউজ। গার্মেন্ট, বায়িং এবং মার্চেন্ডাইজিং প্রশিক্ষণপ্রাপ্তরা এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। যেসব পদে চাকরি পাওয়া যাবে তার মধ্যে রয়েছে জেনারেল ম্যানেজার, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন ম্যনেজার, ফ্লোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, কমার্শিয়াল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার ইত্যাদি। প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশাসনিক পর্যায়ে ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। অভিজ্ঞতার সাথে সাথে বেতনও বাড়তে থাকে দ্রুতই।
কোথায় নেবেন প্রশিক্ষণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দেশে পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) ফ্যাশন এবং মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সাটির্িফকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এই কোর্সগুলোতে ভর্তিতে বিশেষ সুবিধা রয়েছে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধীদের জন্য। এসব কোটায় রয়েছে স্কলারশিপের সুযোগ।
যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা।
