ব্র্যাক
পদের নাম :অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টোর।
যোগ্যতা :মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।
অভিজ্ঞতা :পাঁচ বছর।
বেতন :আলোচনা সাপেক্ষে।
বয়স :সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের শেষ তারিখ :৮ জুন।
আবেদনের নিয়ম :সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে।
ঠিকানা :অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক (এইচআর-এন্টারপ্রাইজ ইউনিট), পঞ্চম তলা, ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।
সূত্র :প্রথম আলো
ক্যারিয়ার জিজ্ঞাসা?
প্রশ্ন :আমি এ বছর রাজশাহী বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছি। এসএসসিতে আমার জিপিএ ৫ ছিল। এইচএসসিতেও জিপিএ ৫ পাব বলে আশা করছি। এ পর্যন্ত সব পরীক্ষাই ভালো হয়েছে। উচ্চশিক্ষার জন্য আমার পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় না কি বুয়েটে পড়া ভালো হবে?
মো. আতিকুল ইসলাম রানা
বাঘা, রাজশাহী।
উত্তর :ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট—দুইটিই আমাদের দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ। উভয় বিশ্ববিদ্যালয়েই দেশের সেরা মানের পড়ালেখাই হয়ে থাকে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটে পড়ালেখার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ভর্তি পরীক্ষায় যেকোনো একটিতে চান্স পেলেই ভর্তি হতে পারেন আপনি।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
