নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে দুইদিনব্যাপী বৃহত্তর রংপুর জেলা গণসঙ্গীত উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি গোলাম কুদ্দুস, বৃহত্তর রংপুর জেলা গণসঙ্গীত উত্সব উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব প্রসাদ, সদস্য সচিব আহসান রহিম মঞ্জিল প্রমুখ। আয়োজকরা জানান, স্বাধীনতা পরবর্তী এবারই প্রথম বৃহত্তর রংপুর জেলা গণসঙ্গীত উত্সব নীলফামারী থেকে শুরু করেছে।
