শিল্পপতি, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান সুফি মুহাম্মদ মিজানুর রহমান রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের (২০১৬-২০১৭) গভর্নর নির্বাচিত হয়েছেন। রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর পিডিজি এম. আমিনুজ্জামান ভূঁইয়া গতকাল বুধবার এ ঘোষণা দেন।
উল্লেখ্য, সুফি মুহাম্মদ মিজানুর রহমান ১৯৪৩ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। তার প্রতিষ্ঠিত পিএইচপি গ্রুপ বাংলাদেশে স্টিল, পাওয়ার, গ্লাস, টেক্সটাইল, শিপ ব্রেকিং রি-সাইক্লিং, বিটুমিন, রাবার, ফিশারিজ, পেট্রো কেমিক্যাল, এভিয়েশন, মিডিয়া, এগ্রোসহ বিভিন্নখাতে ব্যাপক অবদান রেখে চলেছে। শিল্পখাত ছাড়াও শিক্ষার উন্নয়নে তিনি স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। মানব কল্যাণে তিনি স্বাস্থ্য ও চিকিত্সা সেবার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। পিএইচপি পরিবারের ২৫টির অধিক প্রতিষ্ঠানে ১০ হাজারের অধিক লোক কর্মরত আছেন।
