ক্যাপসন নিউজ

আপডেট : ২৭ মে ২০১৯, ০০:২৩

রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচু ব্যবসায়ীরা পুরো সময় পার করছেন লিচুর বাগানে। চলছে প্রতিদিন লিচু বেচাকেনা।  এদিকে একজন বাগান পাহারাদারকে ঝড় বৃষ্টির মধ্যেও পাহারা দিতে হবে। বাগান ছেড়ে আসার কোনো উপায় নেই। তবে, সারারাত বাদুড় তাড়িয়ে ক্লান্ত হয়ে ভোরে তিনি শুয়ে পড়েন বাগানেই। ছবিটি গতকাল রাজশাহী কাশিয়াডাঙ্গা সিটি বাইপাস এলাকা থেকে তোলা           — আজাহার উদ্দিন