ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলের ছেতরা নদীর উপর কোন ব্রিজ না থাকায় শুষ্ক মওসুমে এলাকার লোকজন নিজেদের তৈরি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। সরাইল উপজেলার ভাটি অঞ্চল রাণীদিয়া, রাজাপুর, কাকুরিয়া, বড়ুইছড়া, পরমান্দপুর, ফতেহপুর, বনিরটেক এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ভাটি এলাকার লোকজন এই সেতু দিয়ে চলাচল করে। প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করে। মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা ও ভ্যানগাড়ী পর্যন্ত চলাচল করে। এ সমস্ত গাড়ি ২০ টাকা, লোকজন ২ টাকা ও ছাত্র-ছাত্রীরা ১ টাকা দিয়ে পারাপার হচ্ছে।
