মদন-নেত্রকোনা সড়কে ১৫ কিঃ মিঃ রাস্তা সংস্কার না হওয়ায় ৩ উপজেলাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। জানা যায়, মদন-নেত্রকোনা ৩০ কিঃ মিঃ সড়কের মধ্যে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার হতে মদন উপজেলার পুরান থানা মোড় পর্যন্ত প্রায় ১৫ কিঃ মিঃ সড়ক সংস্কার না হওয়ায় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে, ভেংগে গেছে সড়কের দু’পাশ। এই ভগ্নদশা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আংশকা রয়েছে। এ ব্যাপারে জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, আগামী অর্থ বছরের অক্টোবর মাসেই সংস্কার কাজ করা হবে। তবে সপ্তাহ খানেকের মধ্যে যানবাহন চলাচল উপযোগীর জন্য সড়কের বড় বড় গর্ত ও ভাঙ্গা জায়গাটুকু আপাতত মেরামত করা হবে।
