মুন্সীগঞ্জে ১০ নৌ ডাকাত গ্রেফতার

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৪০
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে মেঘনা নদীতে ডাকাতি করার সময় গতকাল বৃহস্পতিবার ১০ নৌ ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করেছে কোষ্টগার্ড। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সেজাউল হকের পুত্র মো. জাকির হোসেন (৪২), মৃত: শাজাহান মিয়ার পুত্র মো. টিটু (৩৫), আলিফ উল্লাহর পুত্র শরীফ হোসেন (১৯), সামছুল হকের পুত্র দেলোয়ার হোসেন (২৬), নুরু বেপারীর পুত্র জসিম উদ্দিন (৪৩), আমানউল্লাহর পুত্র আমির হোসেন (৩৮), আ. খালেকের পুত্র জামাল হোসেন (৩০), আ. বাতেনের পুত্র আলমগীর হোসেন (৩০) এবং মুন্সীগঞ্জের মৃত: সাবাজ উদ্দিনের পুত্র আওলাদ (৩৭), আ. সাত্তারের পুত্র শাহাবুদ্দিন (৩০)।