বেনাপোল সীমান্ত থেকে পিস্তল ও মাদকসহ আটক ২

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৪০
বেনাপোলের ভবারবেড় গ্রামের বাইপাস সড়ক ও বড় আঁচড়ার রেললাইন এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে একটি বিদেশি পিস্তল, ফেনসিডিল,মদ ও মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীদ্বয় হলো যশোর জেলগেট এলাকার শাহজানের ছেলে শাহরিয়ার হোসেন (২০) ও একই এলাকার লিয়াকতের ছেলে আল-আমিন (২৪)।