কুমিল্লায় আগাতা ফিড মিলসের উদ্বোধন আজ

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৪২
মাছ-হাঁস-মুরগীর সর্বোত্কৃষ্ট খাবার উত্পাদনের লক্ষ্যে বাংলাদেশ-সিঙ্গাপুরের যৌথ শিল্প উদ্যোগে কুমিল্লায় আজ উদ্বোধন হতে যাচ্ছে আগাতা ফিড মিলস্। আজ শুক্রবার সকাল ১০টায় জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকার এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি বিশেষ অতিথি থাকবেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, পংকজ নাথ এমপি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. হিমাংশু বিকাশ ভৌমিক।