বেনাপোল সীমান্তে ৭ শিশু ও ৩ নারী উদ্ধার

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৪৩
ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচারের সময় বুধবার রাতে বেনাপোলের বড় আঁঁচড়া খেয়া বাড়ি ঘাট থেকে পাচারকারী চক্রের হাত থেকে ৭ শিশু ও ৩ নারীকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে সংবাদ পেয়ে সীমান্তের খেয়া বাড়ি ঘাটে অভিযান চালিয়ে ৭ শিশু ও ৩ নারীকে উদ্ধার করেছে । এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া শিশু ও নারীরা হলো-আকলিমা(৩৫), মরিয়ম বিবি(২৭), হেনা বেগম (৩০), তানজিলা(১০), রাইশা(৭), শামিমা(১১), মোজাফ্ফর(৯), তাহা(৮), নুর মোহম্মদ(৮) ও মোস্তফা(৯)।