সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৪৩
কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা সুরেশ চন্দ্র রায়, সামজসেবা কর্মকর্তা কাজী গোলাম কবীর, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার প্রমুখ। চৌহালীর ঘোরজান ইউপির উন্মুক্ত বাজেট চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান মন্টুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় খাসকাউলিয়া ইউপি চেয়ারম্যান গণি মোল্লা, উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক, পরিষদের সচিব হাফিজুর রহমান বক্তব্য রাখেন। মিরসরাইয়ে সংশপ্তকের ওরিয়েন্টেশন মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ মিরসরাইয়ের ১৫নং ওয়াহেদপুর ইউয়িন পরিষদ কমপ্লেক্সে বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে রামরু ও মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় সম্ভাব্য অভিবাসীদের দিনব্যাপী এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অভিবাসী অধিকার রক্ষা কমিটির সভাপতি মো: সালাহউদ্দিন সেলিম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জনপ্রতিনিধি মো: গিয়াসউদ্দিন ও মো: মনসুর, সংশপ্তকের প্রোগ্রাম অফিসার অরূপ রতন ভৌমিক প্রমুখ। মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ দুঃস্থ ও দরিদ্রদের কম খরচে চিকিত্সাসেবা দেয়ার লক্ষ্যে সদ্য প্রতিষ্ঠিত পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী হাসপাতালের উদ্যোগে গত বুধবার রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল মিলনায়তনে সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক মোঃ ফারুক উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা চেয়ারম্যান মোঃ মনির হোসেন, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান, নাজমুল আহসান কবির ও শাকিল আহমেদ প্রমুখ। বিরামপুরে জেন্ডার বিষয়ে দম্পতি সমাবেশ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ জেন্ডার বিষয়ে সচেতন করতে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার বিরামপুরে দম্পতি সমাবেশ ও সেমিনার করেছে। একই অনুষ্ঠানে উপজেলার আদিবাসী দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কেরোবিন হেমরমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ। বক্তব্য রাখেন উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী ইসমত আরা, ইউপি চেয়ারম্যান আঃ লতিফ ও ইয়াকুব আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা, বিরামপুর ইউনিট ম্যানেজার আঃ সামাদ প্রমুখ। সৈয়দপুরে শহীদ জিয়ার ৩৩তম শাহাদত বার্ষিকী সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা \ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর বিএনপি রাজনৈতিক জেলা শাখা আজ শুক্রবার নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, মিলাদ মাহফিল, আলোচনা সভা, বাদ মাগরিক দুস্থদের মাঝে খাবার বিতরণ। প্রতিটি কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনসাধারণ কে উপস্থিত থাকার জন্য অনুেযরোধ জানিয়েছেন বিএনপি জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সারিয়াকান্দিতে অবহেলিত শিশুদের জন্মদিন পালন সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বগুড়ার সারিয়াকান্দিতে অবহেলিত শিশুদের নিয়ে গত তিন দিনব্যাপী জন্মদিন উত্সব পালন করা হয় । বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্যদিয়ে শিশুদের জন্মদিনের উত্সব পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম হিরু। সারিয়াকান্দি এডিপির ভারপ্রাপ্ত ম্যানেজার সেবাস্টিন বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাংবাদিক ইমরান হোসাইন রুবেল, শিশু ফোরামের নেত্রী জাকিয়া ইসরাত রিতু, বন্যা খাতুন ও তানিয়া খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জন্মদিনের এ উত্সবে অংশ নেয় উপজেলার ৮২০ জন অবহেলিত স্পন্সরড্ শিশু এবং তাদের অভিভাবকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু প্রতিনিধি তানিয়া ও রানী । ঈশ্বরগঞ্জে মাছের রেণু অবমুক্তকরণ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিল নার্সারীতে রুই জাতীয় মাছের রেণু অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মগটুলা ইউনিয়নে ঝুগা ও ভাণ্ডারী বিলে মত্স্য বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন রুই জাতীয় মাছের রেণু আবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মত্স্য কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। কলমাকান্দা কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলার কলমাকান্দা ডিগ্রি কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস । কলমাকান্দা কলেজ অধ্যক্ষ সুকুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাংসদ ছবি বিশ্বাস কলমাকান্দা ডিগ্রি কলেজকে সরকারিকরণে সকল প্রকার উদ্যোগ গ্রহণ করবেন বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক তারা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী তালুকদার, কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াসউদ্দিন প্রমুখ। চাটমোহরে ডিজিটাল মেলা উদ্বোধন চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরে গতকাল বৃহস্পতিবার সকালে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। এ মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, ইকবাল হোসেন প্রমুখ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহাজান আলী মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক-২০১৪ পেলেন আজমপুর ইউপি চেয়ারম্যান শাহজান আলী। গত ২৩ মে বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র আয়োজিত বিদ্রাহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক-২০১৪ প্রদান অনুষ্ঠান ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম রাব্বানী খান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রেস্ট বিতরণ করেন বিচারপতি মোঃ জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি কাজী সালাউদ্দীন। ময়মনসিংহে শিক্ষক নিয়োগসহ ৯ দফা দাবিতে অবরোধ ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে স্থায়ী শিক্ষক নিয়োগসহ ৯ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বাইপাস এলাকায় ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে। এ অবরোধের ফলে শত শত গাড়ী আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছে। প্রকাশ, একই দাবিতে গত ২ মে থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এসব দাবিতে গতকাল কলেজ ক্যাম্পাস ও ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কসহ আশপাশের এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজ দুপুর পৌনে ২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। কাঁঠালিয়ায় আনসার ভিডিপি সমাবেশ কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়ায় উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে এক আনসার ভিডিপি সমাবেশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো. মাকসুদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, দলনেতা চম্পা রানী, মো. হাবিবুর রহমান প্রমুখ। রায়গঞ্জে চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নের বাজেট রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে একই দিনে চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নের ২০১৪-১৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান শ্রী স্বপন কুমার দাসের সভাপতিত্বে ইউপি প্রাঙ্গনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আয়নুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোঃ ফিরোজ শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার সোহরাব হোসেন প্রমুখ। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ আলাউদ্দিন। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৯৪৬ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লাখ ১৩ হাজার ১৩৬ টাকা। মহেশপুরে কৃষকলীগের বর্ধিত সভা মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার মহেশপুর জেলা পরিষদ অডোটরিয়ামে উপজেলা কৃষকলীগের এক বার্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগেরর সভাপতি মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, মহেশপুর পৌর যুবলীগের সভাপতি কাজী আতিয়ার রহমান। এতে বক্তব্য রাখেন পৌর আ’লীগে সাংগঠনিক সম্পাদক হাসেম আলী পাঠান, জেলা সেচ্ছাসেবলীগরে সহ-সভাপতি মির সুলতানুজ্জামন লিটন,কলেজ ছাত্রলীগের আহবায়ক আমিনুর রহমান প্রমুখ। সৈয়দপুরে রফতানি উন্নয়ন ব্যুরোর সেমিনার সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে গতকাল বৃহস্পতিবার ‘হালকা প্রকৌশলজাত সামগ্রী উত্পাদন: রফতানি সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবী । বিশেষ অতিথি ছিলেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার ও সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ। রফতানি উন্নয়ন ব্যুরোর রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোয়াজ্জেম হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন। স্বাগত ভাষণ দেন ইপিবির গবেষণা কর্মকর্তা কাজী সাইদুর রহমান। সুনামগঞ্জে টিআইবির মানববন্ধন সুনামগঞ্জ প্রতিনিধি \ চলমান এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন টিআইবির অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্যরা গতকাল বৃহস্পতিবার। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, সচেতন নাগরিক কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, প্রবীন শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষক যোগেশ্বর দাস, সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী, নির্মল ভট্টাচার্য, অ্যাডভোকেট খলিল রহমান, অভিভাবক ফয়েজ আহমদ চৌধুরী প্রমুখ। হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বর্তমান উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্ক নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল আমীন পারভেজ, সেলিনা আক্তার, অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদউদ্দিন, মাদ্রাসা সুপার আহম্মদ আলী, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ। পূর্বধলার জারিয়া ইউপির বাজেট ঘোষণা পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ৮৮ লাখ ৩১ হাজার ৯৩৮ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মণ্ডল নান্টুর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব সুকমল বসাক। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুত্ফা। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।